সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান থেমে গেছে

 



দেড় দশক ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান। সমুদ্রসীমা বিজয়ের এক যুগের বেশি সময় পরও বঙ্গোপসাগরে তেল-গ্যাস আবিষ্কার করা যায়নি।

চারটি বিদেশি কোম্পানি অনুসন্ধানকাজ শুরু করলেও তিনটি ছেড়ে গেছে চুক্তি নির্ধারিত সময়ের আগেই। বর্তমানে থাকা একমাত্র কোম্পানি ইতিমধ্যে অনুসন্ধানকাজ বন্ধ করে দিয়েছে। তারাও চলে যাচ্ছে চুক্তি অনুসারে নির্ধারিত কাজ শেষ না করেই। এতে থেমে গেছে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ডাকা সবশেষ দরপত্রে ৭টি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনেছিল শুরুতে।

Post a Comment

0 Comments